শেষে হলো শ্রাবন্তীর হ্যাট্রিক হানিমুন
প্রচ্ছদ » Uncategorized » শেষে হলো শ্রাবন্তীর হ্যাট্রিক হানিমুন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: তৃতীয় দাম্পত্য জীবনের নতুন অধ্যায় সবেমাত্র শুরু করেছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিয়ের খবর প্রকাশের পর থেকে নানা রকমের সমালোচনার শিকার হতে হচ্ছে তাকে।
কেউবা প্রশ্ন তুলছেন দাম্পত্য জীবনের স্থায়িত্ব নিয়ে, কেউবা আবার স্বামী-স্ত্রীর ছবি নিয়ে মজা করছেন। তবে কোনও প্রতিক্রিয়া না দিয়ে নিজ গতিতে ছুটে চলছেন শ্রাবন্তী। সম্প্রতি হানিমুন শেষ করে দেশে ফিরেছেন অভিনেত্রী।
ধারণা করা হচ্ছে, ইন্দোনেশিয়ার বালি থেকে মধুচন্দ্রিমা সেরেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা ছবি সেই বার্তাই দিচ্ছে। হানিমুনের বেশ কিছু ছবি আপলোড দিয়েছেন রোশান সিং। বিভিন্ন ঢঙের ছবির মধ্যে একটি ছবিতে নিজ মাথায় হাত রেখেছেন রোশান।
আর এ দেখেই অনুসারী ও সমালোচকরা নেতিবাচক মন্তব্য করছেন। মজা করে কেউ কেউ জিজ্ঞেস করেছেন, বেশি খরচ হয়েছে তাই কি মাথায় হাত? কেউবা আবার সংসারের শান্তি নিয়ে প্রশ্ন তুলেছেন।
উল্লেখ্য, গেল ১৯ এপ্রিল চণ্ডীগড়ে রোশান সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। ২৩ এপ্রিল কলকাতায় ফেরেন তারা। কিন্তু কলকাতায় পা রেখে রোশান ও শ্রাবন্তী দুজনেই যে যার মতো নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। নিজেদের প্রয়োজনীয় কাজ শেষ করে রোশানের সঙ্গে উড়াল দেন হানিমুনের উদ্দেশে।








