নরসিংদীতে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ২

প্রচ্ছদ » খেলা » নরসিংদীতে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ২

road-acciপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নরসিংদীর মাধবদীতে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভগীরথপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন পিকআপ চালক আমির হোসেন ও অপরজন পিকআপের যাত্রী বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সকালে ভৈরব থেকে একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের ভগীরথপুর এম এন পেট্রল পাম্পের সামনে পৌঁছালে পিকআপটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুইজন নিহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।

মাধবদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপটি আটক করা হয়েছে। পিকআপের চালক মারা গেছেন। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ দুটি সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০