শাশা’র পারভিন মাহমুদ বার্জার পেইন্টসের স্বতন্ত্র পরিচালক

প্রচ্ছদ » আর্ন্তজাতিক » শাশা’র পারভিন মাহমুদ বার্জার পেইন্টসের স্বতন্ত্র পরিচালক

Parveen Mahmudপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: খ্যাতিমান চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পারভিন মাহমুদ, এফসিএ বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটি সদস্য হয়েছেন। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সম্প্রতি তাকে এ দায়িত্বের জন্য মনোনীত করেছে।

সফল ক্যারিয়ারের অধিকারী পারভিন মাহমুদ ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের প্রথম নারী প্রেসিডেন্ট এবং এ প্রতিষ্ঠানের কাউন্সিল সদস্য হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্র্যাক, অ্যাকশন এইড, সিপিডি, পিকেএসএফ, মাইডাস, ইউসেপ, ঘাঁসফুল, গ্রামীণফোন, লিন্ডে বাংলাদেশ, শাশা ডেনিমসহ বহু প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। নারীর ক্ষমতায়নে অবদানের জন্য ২০০৬ সালে বেগম রোকেয়া পদক অর্জন করেন পারভিন মাহমুদ। তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। হিসাব পেশাজীবী এবং বিভিন্নখাতের প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে তার দুই দশকেরও বেশি সমৃদ্ধ কর্মজীবন বার্জার পেইন্টসকে আরো এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পারভিন মাহমুদ তালিকাভুক্ত কোম্পানি শাশা ডেনিমসের অন্যতম উদ্যোক্তা (Sponsor) ও সাবেক চেয়ারম্যান।

উল্লেখ্য, স্বনামধন্য ব্যাংকার আনিস এ খান এবং অভিজ্ঞ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মাসুদ খান বার্জার পেইন্টসের অন্য দু’জন স্বতন্ত্র পরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১