র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ বনদস্যু নিহত

প্রচ্ছদ » Uncategorized » র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ বনদস্যু নিহত

rabপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু হাসান বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দস্যুদের ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

মঙ্গলবার দিবাগত রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জংড়া খালে বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

র‌্যাব হেডকোয়ার্টার্সের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে মোবাইলে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়। ক্ষুদেবার্তায় জানানো হয়, মঙ্গলবার রাতে সুন্দরবনের চাঁদপাইরেঞ্জের জোংড়ার খাল এলাকায় র‌্যাব টহল শুরু করলে বনদস্যু হাসান বাহিনী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র‌্যাবও পাল্টাগুলি ছুড়ে। গোলাগুলির পর দস্যুরা পিছু হটে। পরে র‌্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে হাসান বাহিনীর চার দস্যুর মরদেহ উদ্ধার করে।

এ সময় ঘটনাস্থল থেকে দস্যুদের ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে পরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাব সূত্র জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০