মোদির শপথে যোগ দিতে আজ ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রচ্ছদ » সারাদেশ » মোদির শপথে যোগ দিতে আজ ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি

abdul hamid modiপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠান আগামী ৩০ মে। এ অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে আজ (বুধবার) ভারতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নুল আবেদীন এ কথা জানিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি বিশেষ বিমান (বিজি ১৫১৩) বুধবার বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।’

তিনি বলেন, শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কবিন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি।’

৩০ মে সন্ধ্যা ৭টায় ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ও পরবর্তীতে মোদির মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন দেশটির রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতির দফতর থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

সদ্য সমাপ্ত নির্বাচনে বিজিপির নেতৃত্বে এনডিআই জোট ব্যাপক বিজয় লাভ করায় নরেন্দ্র মোদিকে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি।

গত শনিবার এনডিএ নেতৃবৃন্দ মোদিকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী ৩১ মে বিকেলে ভিভিআইপি বিমানে (বিজি-১৫১৪) দেশে প্রত্যাবর্তন করবেন।

সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০