ট্রেনের ফিরতি টিকিট বিক্রি চলছে

প্রচ্ছদ » Uncategorized » ট্রেনের ফিরতি টিকিট বিক্রি চলছে

kamalapurপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঈদে বাড়ি ফেরার টিকিট বিক্রির পর আজ বুধবার সকাল ৯টায় রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর স্টেশনসহ নির্ধারিত পাঁচ স্থান থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে।

এদিকে, ফিরতি টিকিট কেনার বেলায়ও আগের মতোই ভিড় লক্ষ্য করা গেছে পাঁচ স্টেশনের কাউন্টারগুলোতে। অনেকেই রাত থেকে স্টেশনে নির্ধারিত লাইনে বসে নির্ঘুম সময় পার করেছেন। আবার অনেকে সেহরি খেয়েই চলে আসেন স্টেশনে। বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্টেশনগুলোতে তৎপর রয়েছেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), আর্মড পুলিশ, রেলওয়ে পুলিশ, আনসার ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন।

রেল সূত্র জানায়, ঈদের ফিরতি টিকিটের ক্ষেত্রে যারা ২৯ মে টিকিট সংগ্রহ করবেন, তারা ৭ জুন, ৩০ মে ৮ জুনের, ৩১ মে ৯ জুনের, ১ জুন ১০ জুনের ও ২ জুন ১১ জুনের ফিরতি টিকিট বিক্রি হবে।

আগের মতোই একজন যাত্রী চারটির বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। ৫০ শতাংশ টিকিট অনলাইনে অ্যাপসের মাধ্যমে কেনার জন্য বরাদ্দ থাকলেও, সেটা কতোটুকু কিনতে পারবেন, তা নিয়ে আগের মতো এখনও সন্দিহান যাত্রীরা।

এছাড়া স্টেশন কাউন্টার থেকে ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে। অনলাইনে ৫০ শতাংশ টিকিট বিক্রি না হলে, অবিক্রিত টিকিট পরবর্তীতে কাউন্টার থেকে বিক্রি হবে। গত ২২ মে থেকে আসন্ন ঈদুল ফিতরের আগাম টিকিট বিক্রি শুরু হয়ে ২৬ মে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০