সূচকের উত্থানে লেনদেন শেষ
প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন শেষ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক। বুধবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩২ কোটি ৯৭ লাখ ৬৭ হাজার টাকা।
আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২১২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৬৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৩৩২ কোটি ৯৭ লাখ ৬৭ হাজার টাকা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫৩২৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২০৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৮৬১ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৪০৩ কোটি ১৩ লাখ ৩৭ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ৭০ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৮৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৮টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৫ কোটি ৯২ লাখ ৭৭ হাজার টাকা।








