রাইট শেয়ারের অনুমোদন পেলো আইপিডিসি

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » রাইট শেয়ারের অনুমোদন পেলো আইপিডিসি

ipdcপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার ৬৮৮তম কমিশন সভায় কোম্পানিটির রাইট শেয়ার অনুমোদন দেয়া হয়েছে।

তথ্যমতে, কোম্পানিটি ২ সাধারণ শেয়ারের বিপরীতে ১ টি রাইট শেয়ার ইস্যু করবে। কোম্পানিটি ১১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৪০টি রাইট শেয়ার ছেড়ে বাজার থেকে ১৪১ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৮০ টাকা উত্তোলন করবে।

রাইট ইস্যুতে প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকার সঙ্গে ২ টাকা প্রিমিয়াম ধরা হয়েছে। এতে কোম্পানির শেয়ারের নির্দেশন মূল্য হয়েছে ১২ টাকা।

রাইট শেয়ার ছেড়ে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি মূলধনের পর্যাপ্ততা পূরণ তথা মূলধনের ভিত্তি শক্তিশালীকরণ করবে এবং কোম্পানির বিনিয়োগ কার্যক্রম রিটেইল লোন, এসএমই লোন ও করপোরেট লোন ইত্যাদি বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, উত্তোলিত টাকার মধ্যে সরকারসহ উদ্যোক্তা ও পরিচালকগণের অংশ ৮৭ কোটি ৪৮ লাখ টাকা (৬১.৮৭ শতাংশ), প্রাতিষ্ঠানিক অংশ ৩৫ কোটি ৯০ লাখ টাকা (২৫.৪০ শতাংশ) এবং অন্যান্য শেয়ারহোল্ডারদের অংশ ১৭ কোটি ৯৯ লাখ টাকা (১২.৭৩ শতাংশ)।

রাইট শেয়ার তথ্য অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ২০ পয়সা এবং শেয়ারপ্রতি আয়(ইপিএস) হয়েছে ২ টাকা ৬ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০