স্টার সিনেপ্লেক্সে দানবীয় রূপের গডজিলা

প্রচ্ছদ » Uncategorized » স্টার সিনেপ্লেক্সে দানবীয় রূপের গডজিলা

godzilaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গডজিলার কথা অনেকেরই মনে আছে । ২০১৪ সালে মুক্তি পেয়েছিলো ‘গডজিলা’ ফ্রাঞ্চাইজির শেষ ছবিটি। দারুণ জনপ্রিয় এই চরিত্রটি চার বছরের বিরতির পর আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছে। এবারের সিরিজের নাম দেয়া হয়েছে ‘গডজিলা : দ্য কিং অব মনস্টার’।

ইতোমধ্যেই ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। আর সে ট্রেলারেই দেখা মিললো আগের চেয়ে আরো শক্তিশালী ও দানবীয় রূপে প্রত্যাবর্তন হচ্ছে গডজিলার। ৩১ মে আন্তর্জাতিকভাবে মুক্তির দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি।

ছবিটি পরিচালনা করেছেন মাইকেল ডর্টি। অভিনয়ে আছেন ২০১৪ সালে মুক্তি পাওয়া গডজিলার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটিতে কাজ করা কাইলি চ্যান্ডেলার, স্যালি হওকিন্স, শিয়া জ্যাকসন ও ব্রাডলি উইথফোর্ড। এখানে কাইল চ্যান্ডলারকে ছবির মূল চরিত্রে দেখা যাবে। তিনি ছবিতে একজন বৈজ্ঞানিক এবং ব্রাউনের বাবার চরিত্রে অভিনয় করেছেন। ৪৩ বছর বয়সী হলিউড অভিনেত্রী ভেরা ফারমিগাকে দেখা যাবে ববি মিলি ব্রাউনের মায়ের চরিত্রে।

এ ছবিতে দেখা যাবে কীভাবে গডজিলা নিজেকে আলফা অব দ্য টাইটানে পরিণত করে। সেই নতুন রূপে এবং নতুন গল্পে গডজিলাকে দেখার জন্য বেশ আগ্রহ নিয়ে বসে আছেন এই ছবির ভক্তরা। আশা করা হচ্ছে, আগের ছবিকেও ছাড়িয়ে যাবে এ ছবির সাফল্য।

প্রথম ছবি মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রের বক্স অফিস মাত করে। মুক্তি পেয়েই সিনেমাটি ঘরে তুলেছে ৯৩ লাখ ডলার যা ছিলো ওই বছরের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়। ওই সময়ের পর থেকে জাপানি এই আইকনিক মনস্টার মুভি হলিউডে রিমেক হয়েছে বহুবার। এমনকি টিভি এবং অ্যানিমেশন সিরিজ হিসেবেও একাধিকবার আবির্ভাব ঘটেছে গডজিলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০