ঈদুল ফিতর : কাল থেকে ৯ দিন বন্ধ পুঁজিবাজার
প্রচ্ছদ » Breaking News || জাতীয় » ঈদুল ফিতর : কাল থেকে ৯ দিন বন্ধ পুঁজিবাজার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা নয় দিনের (৩১ মে থেকে ৮ জুন) ছুটির ফাঁদে পরতে যাচ্ছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ। ঈদে সরকারি ছুটির সঙ্গে আগে ২ দিন ও পরের ৩ দিন করে সাপ্তাহিক ছুটি এবং অঘোষিত ছুটি সব মিলিয়ে মোট ৯ দিনের ছুটি কাটানোর সুযোগ থাকছে।
গত (২৩ মে) বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সূত্র জানায়, ঈদুল ফিতরে সরকারি ছুটি থাকবে ৪-৮ জুন। এর আগে শবে কদরের কারণে ২ জুন ছুটি থাকবে। তার আগে ৩১ মে ও ১ জুন শুক্র ও শনিবার সরকারি বন্ধ।
এরমধ্যে শুধুমাত্র ৩ জুন কোনো বন্ধ নেই। তবে ডিএসইর পর্ষদ ৩ জুন পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে টানা ৯ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার।








