দর বাড়ার শীর্ষে প্রিমিয়ার লিজিং

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে প্রিমিয়ার লিজিং

premier-leasing-230x130পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্রিমিয়ার লিজিং। এই দিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ১৮ দশমিক ৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৩০২ বারে ৪৫ লাখ ৫১ হাজার ১৮৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৮ লাখ ৫১ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে মাইডাস ফিন্যান্স। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২১ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫৯৩ বারে ৯ লাখ ৫৫ হাজার ২৪৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯৪ লাখ ৮৫ হাজার টাকা।

রিপাবলিক ইন্স্যুরেন্স তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৮২৬ বারে ৯ লাখ ৪৩ হাজার ৪৮০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, কর্ণফূলী ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং ও এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০