পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে স্থানে রয়েছে বিচ হ্যাচারি। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৩ শতাংশ বা ১ টাকা ৫০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৪১ বারে ৬ লাখ ৯২ হাজার ১২০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ শতাংশ বা ১ টাকা ৬০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১৫০ বারে ৬৯ হাজার ২৬৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ লাখ ৮৫ হাজার টাকা।
ইমাম বাটন তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৪ শতাংশ বা ২ টাকা ১০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১৪৪ বারে ৪৯ হাজার ৭৮৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ লাখ ৭৩ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- মেঘনা পেট, গ্লোডেন হেভি কেমিক্যাল, নিউ লাইন ক্লোথিংস, ইউনিয়ন ক্যাপিটাল, বেক্সিমকো সিনথেটিকস, সিএনএ টেক্সটাইল ও ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।








