সাত দিন পর কর্মচাঞ্চল্য ফিরেছে ভোমরায়

প্রচ্ছদ » Uncategorized » সাত দিন পর কর্মচাঞ্চল্য ফিরেছে ভোমরায়

benapole-importপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিন বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। ফলে কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দরে। পণ্যবাহী ভারতীয় ট্রাক ভোমরা বন্দর দিয়ে প্রবেশ করছে।

ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২ জুন রোববার থেকে ৮ জুন শনিবার পর্যন্ত টানা ৭ দিন বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে আবারও শুরু হয়েছে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।

ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার নিয়ামুল হাসান জানান, গত সাত দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০