শপথ নিলেন বিএনপির রুমিন ফারহানা

প্রচ্ছদ » Uncategorized » শপথ নিলেন বিএনপির রুমিন ফারহানা

rumin farhanaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিএনপির মনোনয়নে সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার রুমীন ফারহানা শপথ গ্রহণ করেছেন।

আজ রোববার বেলা ১২টার দিকে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ পরিচালনা করেছেন সংসদ সচিবালয়ের সচিব ড. জাফর আহমেদ খান।

এর আগে, ১৬ জুন পদটিতে ভোট হওয়ার কথা থাকলেও রুমীন ফারহানা একক প্রার্থী হওয়ায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন (২৮ মে) তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। একাদশ সংসদে আনুপাতিক হারে বিএনপি একটি মাত্র সংরক্ষিত আসন পেয়েছে। সেই আসনে বিএনপি রুমিনকে মনোনয়ন দিয়েছে।

টেলিভিশন টকশোর পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়ে আলোচনায় আসেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন চান।

তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উকিল আবদুস সাত্তারকে মনোনয়ন দেয় বিএনপি। নিজ এলাকার মানুষের কাছে তেমন পরিচিতি না থাকলেও কেন্দ্রীয় রাজনীতিতে রুমিন ফারহানার পরিচিতি রয়েছে।

বিএনপি নেতাকর্মীরা মনে করেন, ভাষাসংগ্রামী অলি আহমদের মেয়ে ব্যারিস্টার রুমিন সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তিনি দলীয় বক্তব্য জাতিকে জানাতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০