দর বাড়ার শীর্ষে ইস্টার্ন হাউজিং

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে ইস্টার্ন হাউজিং

EHLপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইস্টার্ন হাউজিং। এই দিন শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৫৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৪৫৮ বারে ২৩ লাখ ১৪ হাজার ৭৯৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৩৩ লাখ ৫৩ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ৯০ পয়সা বা ৯ দশমিক ৬৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩৫৬ বারে ১২ লাখ ৬ হাজার ৯৩০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২২ লাখ ৪২ হাজার টাকা।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ১৯ টাকা বা ৮ দশমিক ৫৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৪০ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৭৮৯ বারে ৭ লাখ ৮৮ হাজার ৩৫৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ৮২ লাখ ৫৩ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, ইউনিয়ন ক্যাপিটাল, মাইডাস ফিন্যান্স, ন্যাশনাল হাউজিং, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও ইন্টারন্যাশনাল লিজিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০