নারায়ণগঞ্জে কয়েলের আগুনে বাবা-মেয়েসহ দগ্ধ ৪
প্রচ্ছদ » জাতীয় » নারায়ণগঞ্জে কয়েলের আগুনে বাবা-মেয়েসহ দগ্ধ ৪
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় মশার কয়েলের আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- আবদুল আলিম (৬৫), তার মেয়ে শিউলী (৩৫), শিউলীর মেয়ে জুথি (১৩) ও তানজিলা (৬)। তাদের অবস্থা গুরুতর বলেও জানা গেছে।
পাশের ঘরে থাকা শিউলীর স্বামী জাকির হোসেন তাদের উদ্ধার করে সকাল ৭টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুন লাগে।
ঢমেক পুলিশ ক্যাম্পের ইন্সপেকটর বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, সকাল ৭টার দিকে একই পরিবারের দগ্ধ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে শিউলীর ৯৮ ভাগ, আব্দুল আলিমের ৪৮, জুথির ১৮ এবং জানজিলার ২৪ ভাগ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা গুরুতর।








