ব্যাংক হলিডে : সোমবার পুঁজিবাজার বন্ধ
প্রচ্ছদ » Uncategorized » ব্যাংক হলিডে : সোমবার পুঁজিবাজার বন্ধ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আগামীকাল ১ জুলাই, সোমবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে। এ কারণে বাজারে শেয়ার কেনাবেচা হবে না। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্রে জানা যায়, আগামীকাল সোমবার, ১ জুলাই ব্যাংক হলিডে হওয়ার কারণে ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) এবং চিটাগং স্টক একচেঞ্জ (সিএসই) বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার, ২ জুলাই থেকে লেনদেন চালু হবে উভয় শেয়ারবাজারে।
উল্লেখ্য, প্রতি বছর ১ জুলাই ব্যাংক হলিডে পালন করা হয়। এদিন দেশের সব ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকে।








