সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জসহ উভয় বাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে শেয়ারবাজারে লেনদেন। সাথে কমেছে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর। এবং আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণও কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪২১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২৯ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৬৯ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার টাকার। যা গত কার্যদিবস থেকে ৪৮ কোটি টাকা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৫১৭ কোটি ৩৫ লাখ ৪৮ হাজার টাকা।

আজ ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৫ শতাংশ বা ১২২ টির, কমেছে ৪৯ শতাংশ বা ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬ শতাংশ বা ৫৬টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬৩৪ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০