দর বাড়ার শীর্ষে আল-হাজ্জ টেক্সটাইলস

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে আল-হাজ্জ টেক্সটাইলস

alhajপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে আল-হাজ্জ টেক্সটাইলস। এই দিন শেয়ারের দর বেড়েছে ৪ টাকা ৩০ পয়সা বা ৯ টাকা ৯৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৪৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৭৬৬ বারে ৩ লাখ ৪৩ হাজার ৭২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫৬ লাখ ৮২ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড। এই দিন ফান্ডটির ইউনিটের দর বেড়েছে ৩ টাকা বা ৯ দশমিক ৮৩ শতাংশ। ফান্ডটির সর্বশেষ ৩৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি ৫ বারে ১ হাজার ৫টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৩৪ হাজার টাকা।

এসইএমএল আইবিবিএল সরিআহ ফান্ড তৃতীয় স্থানে রয়েছে। এই দিন ফান্ডটির দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ ১২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪৮ বারে ২ লাখ ৫৭ হাজার ৪৭৯টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৩১ লাখ ৬৭ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফোনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, মুন্নু সিরামিকস ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০