মার্চেন্ট ব্যাংক ও পোর্টফোলিও বিধিমালার খসড়া সংশোধনীর মতামত চেয়েছে বিএসইসি

প্রচ্ছদ » Uncategorized » মার্চেন্ট ব্যাংক ও পোর্টফোলিও বিধিমালার খসড়া সংশোধনীর মতামত চেয়েছে বিএসইসি

bsecপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংক ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা,১৯৯৬ এর সংশোধন করার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ইতিমধ্যে বিধিমালাটির খসড়া সংশোধনীর জন্য জনমত জরিপের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা। আগামী দুই সপ্তাহের মধ্যে বিএসইসি’র চেয়ারম্যান বরাবর আগারগাঁও ঠিকানায় খসড়া সংশোধনীর ওপর মতামত দেওয়ার জন্য আহবান জানিয়েছে কমিশন।

খসড়া সংশোধনী হলো: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংক ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা,১৯৯৬ এর বিধি ৩৭ এর উপ-বিধি (২) নিম্নোক্তভাবে প্রতিস্থাপিত হবে, যেমন: ব্যবস্থাপনা পরিচালক/সিইও হিসাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি কোন স্টক এক্সচেঞ্জের বা, স্টক এক্সচেঞ্জের কোনো সদস্যের বা, কোনো সম্পদ ব্যবস্থাপক কোম্পানির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনভাবেই জড়িত হতে পারবেন না। একই সঙ্গে তিনি কোন মার্চেন্ট ব্যাংকের শেয়ারহোল্ডার বা, উদ্যোক্তা বা, পরিচালক হিসাবে থাকতে পারবেন না।

উল্লেখ্য, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংক ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা,১৯৯৬ এর বিধি ৩৭ এর উপ-বিধি (২) এ বলা হয়েছে, ব্যবস্থাপনা পরিচালক/সিইও হিসাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি কোন স্টক এক্সচেঞ্জের বা, স্টক এক্সচেঞ্জের কোনো সদস্যের বা, কোনো সম্পদ ব্যবস্থাপক কোম্পানির বা, কোনো ইস্যুয়ার কোম্পানির বা, সিকিউরিটিজ ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনভাবেই জড়িত হতে পারবেন না। একই সঙ্গে তিনি কোন মার্চেন্ট ব্যাংকের শেয়ারহোল্ডার বা, উদ্যোক্তা বা, পরিচালক হিসাবে থাকতে পারবেন না।

অর্থাৎ এমডি/সিইও হিসাবে নিয়োগের ক্ষেত্রে ইস্যুয়ার কোম্পানি এবং সিকিউরিটিজ ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার যে নিষেধাজ্ঞা ছিলো তা তুলে নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০