৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

প্রচ্ছদ » বিনোদন » ৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

dividentপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ৩১ ডিসেম্বর ২০১৮ এবং ৩০ জুন ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং এশিয়ান টাইগারসন্ধানী লাইফ গ্রোথ ফান্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড:
৩১ ডিসেম্বর, ২০১৮ বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীমা খাতের কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। জানা যায়, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৪৯ টাকা। এছাড়া শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮.৪০ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.৯৪ টাকা (নেগেটিভ)।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ সেপ্টেম্বর, সকাল সাড়ে ১১টায়, এমএইচ শমরিতা হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজ অডিটরিয়াম, ১১৭ তেজগাঁও, লাভ রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জুলাই।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স:
কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় এনএলআই টাওয়ার, কাওরান বাজার, ঢাকায় অনুষ্ঠিত হবে। এছাড়া ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ আগস্ট।

এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ৩০ জুন ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরে ইউনিট হোল্ডারদের ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১.০৩ টাকা। এছাড়া ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১.১৮ টাকা।

আর বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫.১৮ টাকা এবং ক্রয় মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩.২৮ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিতরণের জন্য ইউনিটহোল্ডার নির্বাচনের জন্য ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ আগস্ট।

সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ৩০ জুন ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরে ইউনিট হোল্ডারদের ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.৯৮ টাকা। এছাড়া ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১.০৮ টাকা।

আর বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪.১৭ টাকা এবং ক্রয় মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২.৪৬ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিতরণের জন্য ইউনিটহোল্ডার নির্বাচনের জন্য ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ আগস্ট।

এশিয়ান টাইগারসন্ধানী লাইফ গ্রোথ ফান্ড: ৩০ জুন ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরে ইউনিট হোল্ডারদের সাড়ে ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১.০১ টাকা। এছাড়া ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১.০০ টাকা।

আর বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২.৯৫ টাকা এবং ক্রয় মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২.৪৯ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিতরণের জন্য ইউনিটহোল্ডার নির্বাচনের জন্য ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ আগস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০