মুক্তি পেল শাকিব-বুবলীর নতুন সিনেমার গান

প্রচ্ছদ » Uncategorized » মুক্তি পেল শাকিব-বুবলীর নতুন সিনেমার গান

sakib bubliপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মুক্তি পেল শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির প্রথম গান ‘কতো ভালোবাসি তোরে’। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটি ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে।

‘কতো ভালোবাসি তোরে কী করে বোঝায়, তুই ছাড়া সাধের জনম জগৎটা বৃথায়’ শফিক তুহিনের লেখা ও সুরে এমনই কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও স্বরলিপি। রোববার শাকিব খানের নিজস্ব ইউটিউব চ্যানেল এসকে ফিল্মসে গানটি প্রকাশ করা হয়।

গানটির ভিডিওতে দেখা যাচ্ছে, নতুন গানের সুরেও জমে উঠেছে শাকিব-বুবলীর রোমান্স। তুরস্কের দৃষ্টিনন্দন লোকেশনে গানটি চিত্রায়িত হয়েছে। দারুণ সব লোকেশনে রোমান্সে মেতেছেন এই জুটি। একদিনেই ২ লাখ ৭৪ হাজারের অধিকবার দেখা হয়েছে এই গানটি।

দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। চলতি বছরের ১৫ জুন থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়। এর আগে ১৭ জুন ঢাকা ক্লাবে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০