এডিএন টেলিকমের পর্ষদে পরিবর্তন
প্রচ্ছদ » Uncategorized » এডিএন টেলিকমের পর্ষদে পরিবর্তন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) বিডিং প্রক্রিয়া সম্পন্ন করা এডিএন টেলিকমের পরিচালনা পর্ষদে পরিবর্তন এসেছে। এডিএনের পরিচালক খন্দকার মাহমুদা সাঈদের জায়গায় দুই জন প্রতিনিধি পরিচালক যোগ দিয়েছেন। তারা হলেন: সাভয় আইসক্রিম ফ্যাক্টরী লিমিটেডের পরিচালক নিয়াজ আহমেদ এবং ভেনগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের পরিচালক ওয়াকার আহমেদ চৌধুরী। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, খন্দকার মাহমুদ সাঈদ দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের ব্যাংকককে চিকিৎসা নেন। বিদেশে তার ক্যান্সারের চিকিৎসা ব্যয় বহলে তার হাতে থাকা সকল শেয়ার সাভয় আইসক্রিম ফ্যাক্টরী লিমিটেডের কাছে বিক্রি করে দেন। অত:পর গত ৭ এপ্রিল তিনি ইন্তেকাল করেন। তার পদ পূরণের জন্য সাভয় আইসক্রিম ফ্যাক্টরী লিমিটেডের পরিচালক নিয়াজ আহমেদ এবং ভেনগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের পরিচালক ওয়াকার আহমেদ চৌধুরীকে রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।








