ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Breaking News || জাতীয় » ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন

block-marketপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার ব্লক মার্কেটে ১০ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৩৮ লাখ ১৪ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। কোম্পানিটির মোট ৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানির ২ কোটি ৫২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে তাকাফুল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির মোট ১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

ব্লকে অন্যান্য কোম্পানিগুলো লেনদেন করেছে – গ্রামীণ ফোন ১ কোটি ৫৯ লাখ ১২ হাজার, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড ৭৬ লাখ ৩১ হাজার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৮ লাখ ৭৮ হাজার, এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড ১৪ লাখ ৫৯ হাজার, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৬ লাখ ৪৩ হাজার, সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৯৫ লাখ ৪৭ হাজার ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৫ লাখ ৫৭ হাজার টাকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০