পিপলস লিজিংয়ের লেনদেনে আরো ১৫ দিনের স্থগিতাদেশ
প্রচ্ছদ » Uncategorized » পিপলস লিজিংয়ের লেনদেনে আরো ১৫ দিনের স্থগিতাদেশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নানা অনিয়মে বন্ধ হতে যাওয়া পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় বাড়ল। কোম্পানিটিকে আরো ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী ১৩ আগস্ট থেকে ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে কোম্পানিটির। গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯৩২তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়।
গত ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করে ডিএসই। সেই স্থগিতাদেশই বর্ধিত হল গতকালের বোর্ড সভায়।








