সিলেটের ২৫টি গোডাউনে ভয়াবহ আগুন

প্রচ্ছদ » Uncategorized » সিলেটের ২৫টি গোডাউনে ভয়াবহ আগুন

fireপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সিলেট নগরের বাণিজ্যক প্রাণকেন্দ্র মহাজনপট্টিতে ভয়াবহ আগুনে অন্তত ১০টি গোডাউন পুড়ে গেছে। সেই সঙ্গে পাশের একটি কলোনীর আটটি ঘর পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

বুধবার দুপুর সোয়া ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। দেড় ঘণ্টা চেষ্টা চালিয় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার দুপুর সোয়া ২টার দিকে মহাজনপট্টির খাজা টাওয়াের পাশে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনে ১০টি দোকান পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলো ক্রোকারিজ সামগ্রীর গুদাম। গোডাউন থেকে সৃষ্ট আগুন পাশের কলোনীতে লেগে আটটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আগুনে পুড়ে যাওয়া গুদামগুলোর পাশেই রাসায়নিকের মজুত ছিল। ফলে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় মহাজনপট্টি।

বুধবার মহাজনপট্টিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

ফায়ার সার্ভিস সিলেটের সহকারী পরিচালক মো. মুজিবুর রহমান বলেন, আগুনের খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করি। তবে ঘন ঘন দোকান ও ছোট রাস্তার কারণে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৫ কোটি টাকার মালামাল রক্ষা করেছেন। এছাড়া আগুনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্তের পর ক্ষতির পরিমাণ বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০