শেয়ার কিনবেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক
প্রচ্ছদ » সারাদেশ » শেয়ার কিনবেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
আজ মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানির পরিচালক উম্মে খাদিজা মেঘনা ১ লাখ ১৭ হাজার শেয়ার কিনবেন। ব্লক মার্কেটে এই শেয়ার কেনার কথা উল্লেখ করেছেন তিনি।
উম্মে খাদিজা মেঘনা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন।








