সূচকের উত্থানের লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানের লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের উত্থানের লেনদেন শেষ হয়েছে । ডিএসইতে ৪৬৭ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, উল্লেখিত সময়ে ১ লাখ ২৮ হাজার ৯৮১ বারে ১২ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ৮৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২২টির; কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৭৮ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮২৯ পয়েন্টে।

অপরদিকে সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৫৫ লাখ ৪২ হাজার ৪৩৯ টাকা। সিএসই সার্বিক সূচক ১৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮১৬ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০