যশোরে রাস্তার পাশে মিলল গাড়িচালকের গলাকাটা লাশ

প্রচ্ছদ » আর্ন্তজাতিক » যশোরে রাস্তার পাশে মিলল গাড়িচালকের গলাকাটা লাশ

lash_uddharপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: যশোরে মহাসড়কের পাশ থেকে হাসানুজ্জামান (৫০) নামে এক গাড়িচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার সকাল ৭টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি উত্তরপাড়ার যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের বাড়ি কুষ্টিয়া সদরের জুগিয়া গ্রামে। বাবার নাম জহুরুল আলম।

যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ধারনা করা হচ্ছে ওই গাড়িচালককে গলা কেটে হত্যা করা হয়েছে। অন্য কোনো স্থানে হত্যার পর দুর্বৃত্তরা তার মরদেহ চুড়ামনকাটি উত্তরপাড়ায় যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে। এ কারণে সেখানে রক্তের কোনো চিহ্ন দেখা যায়নি।

তিনি বলেন, নিহতের কাছে মোটর শ্রমিক ইউনিয়নের একটি পরিচয়পত্র ছিল। সেখানে নাম ও পরিচয়সহ পদবি ড্রাইভার (চালক) লেখা আছে। এর সূত্র ধরে নিহতের বাড়িতে খবর পাঠানো হয়েছে। তবে, কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০