নন্দিত অভিনেতা নিমু ভৌমিক আর নেই

প্রচ্ছদ » Uncategorized » নন্দিত অভিনেতা নিমু ভৌমিক আর নেই

nimu bhowmickপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কলকাতার বর্ষীয়ান অভিনেতা নিমু ভৌমিক আর নেই। বার্ধক্যজনিত অসুখে ভুগে আজ (২৭ আগস্ট) বিকেলে গড়িয়ার কানুনগো পার্কে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। ভারতীয় একাধিক গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

জানা গেছে, বেশ কিছুদিন বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। তার মূত্রনালী ও স্নায়ুতে সমস্যা ছিল। গত মাসে অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দিন দিন তার শরীরের অবস্থার অবনতি ঘটে। অবশেষে আজ তিনি মৃত্যুবরণ করেন।

নিমু ভৌমিক সব মিলিয়ে ৬০টিরও বেশি বাংলা সিনেমায় অভিনয় করেছেন। খলনায়ক বা কমেডিয়ান হিসেবে বাংলা সিনেমাতে তার জনপ্রিয়তা ছিল।

তার অভিনীত সিনেমার মধ্যে ‘অপরাজিতা’, ‘বেয়াদপ’, ‘ছোট বউ’, ‘সাহেব’, ‘নবাব’, ‘মঙ্গলদীপ’, ‘গণদেবতা’, ‘দাদার কীর্তি’ উল্লেখযোগ্য।

অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৩৫ সালের ১৪ নভেম্বর অবিভক্ত বাংলার দিনাজপুরে জন্মগ্রহণ করেন নিমু ভৌমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০