রাইট শেয়ারের মূল্য কমাবে আরএসআরএম স্টিল

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » রাইট শেয়ারের মূল্য কমাবে আরএসআরএম স্টিল

rsrmপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড আগের প্রস্তাবিত রাইট শেয়ারের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির রাইট শেয়ারের মূল্য ২০ টাকা থেকে কমিয়ে ১৫ টাকা নির্ধারণ করেছে। যাতে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ৫ টাকা প্রিমিয়াম নেয়া হবে। এর আগে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১০ টাকা প্রিমিয়ামসহ রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছিল ২০ টাকা।

এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে কোম্পানিটি ২আর:৩ অনুপাতে অর্থাৎ ৩টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার ইস্যুর ঘোষণা দিয়েছে। কোম্পানিটির রাইট শেয়ারের মূল্য পুনঃনির্ধারণে শেয়ারহোল্ডার এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত হবে।

শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামি ৯ অক্টোবর, বেলা ১১টায়, শহীদ গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, পতেঙ্গা, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০