সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরুতে কিছুটা উত্থান থাকলেও একটু পরেই সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। মঙ্গলবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে বিরুপ প্রভাব। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ৪৮ কোটি ৭ লাখ ৭২ হাজার টাকা।

মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫০০৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৬৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৫.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৯৪ কোটি ৮২ লাখ ৭১ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট কমে অবস্থান করে ৫০৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করে ১১৭২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করে ১৭৭৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১০০টির, কমে ২০৯টির এবং অপরিবর্তিত থাকে ৪৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৪২ কোটি ৯০ লাখ ৪৩ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৬৫.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ২৮৯.৯৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৫ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৫৫৩ টাকা।

এর আগের কার্যদিবসে সিএসইতে সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৫৫ পয়েন্ট কমে অবস্থান করে ৯ হাজার ৩৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৪ কোটি ২৭ লাখ ৪৯ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০