কাল স্পট মার্কেটে যাচ্ছে আরএসআরএম স্টিল
প্রচ্ছদ » Uncategorized » কাল স্পট মার্কেটে যাচ্ছে আরএসআরএম স্টিল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আগামি কাল সোমবার স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (আরএসআরএম স্টিল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী ১৮ সেপ্টেম্বর, বুধবার কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ১৬ ও ১৭ সেপ্টেম্বর স্পট মার্কেটে হবে এ কোম্পানির লেনদেন।
এসময় ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১৮ সেপ্টেম্বর, বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।








