আগামী তিন মাসের মধ্যে পুঁজিবাজারে আসতে সকল বীমা কোম্পানিকে

প্রচ্ছদ » Breaking News || আজকের সংবাদ » আগামী তিন মাসের মধ্যে পুঁজিবাজারে আসতে সকল বীমা কোম্পানিকে

Mustofa kamalপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: অ-তালিকাভুক্ত ২৮ বীমা কোম্পানিকে পুঁজিবাজারে আসার জোর তাদিগ দিয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, বর্তমানে বীমা খাতের ৪৭টি প্রতিষ্ঠান পুঁজিবাজারে রয়েছে। বাকি যে আরো ২৮টি কোম্পানি রয়েছে তাদেরকে আগামী তিন মাসের মধ্যে পুঁজিবাজারে আসতে হবে। রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে অর্থমন্ত্রী এক সভায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বীমা খাত একটি শক্তিশালী খাত। এখাতে আমরা অনেক গতিশীলতা নিয়ে এসেছি। অর্থনীতির সাথে বিমাখাত জড়িত। বীমা খাত ও পুঁজিবাজার একটি মৌলিক এলাকা।

আ হ ম মুস্তফা কামাল বলেন, বর্তমানে বীমা খাতের ৪৭টি প্রতিষ্ঠান পুঁজিবাজারে রয়েছে। বাকি যে আরো ২৮টি কোম্পানি রয়েছে তাদেরকে আগামী তিন মাসের মধ্যে পুঁজিবাজারে আসতে হবে।

তিনি বলেন, আজকে আমাদের বিমা খাত অনেকটা এগিয়েছে। তবে আমাদের অর্থনীতি যতটা এগিয়েছে বিমাখাত ততটা এগোয়নি। বীমা খাতে গ্রাহকের যাতে আস্থার সঙ্কট না থাকে সেজন্য প্রতিটি বীমা কোম্পানির ডাটাবেজ তৈরি করা হবে।

জিডিপিতে আমরা সবার থেকে এগিয়ে আছি। আগামী ২০৩০ সাল পর্যন্ত আমরাই লিড দেব বলেও উল্লেখ করেন মন্ত্রী।

তিনি বলেন, যে সমস্ত প্রতিষ্ঠান পুঁজিবাজারে গেছে এবং যাবে তাদের কারও যেন শেয়ারের দাম পার ভ্যালুর নিচে না নামে।

আমরা যেসব বাসা বাড়িতে থাকি, যেখানে অফিস করি অর্থাৎ সকল ধরনের প্রতিষ্ঠান বীমা খাতের আওতায় আনতে হবে। এতে সকলের জীবনের সিকিউরিটি বাড়বে, যোগ করেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে বীমা খাতের কিছু সমস্যা তুলে ধরেন বিভিন্ন বীমা খাতের কর্মকর্তারা। তারা বলেন, বাংলাদেশের বীমা শিল্প দীর্ঘ সময় অবহেলিত থাকার ফলে বিভিন্ন সমস্যা থাকায় অন্যান্য আর্থিক খাতের ন্যায় অগ্রসর হতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০