চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

প্রচ্ছদ » Uncategorized » চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

kupiye hottaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চট্টগ্রাম নগরের চাঁদগা থানা এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ জিয়াদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদগা থানার সানোয়ারা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। চাঁদগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিস সংযোগ নেয়া নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে নিহত জিয়াদের বড় ভাই জাহিদ হাসানের বিরোধ ছিল। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সানোয়ারা আবাসিক এলাকায় এ নিয়ে তাদের সঙ্গে জাহিদের কথা কাটাকাটি হয়। এ সময় জিয়াদ এসে উপস্থিত হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জিয়াদের তলপেটে ছুরিকাঘাত করেন রাসেল নামে এক যুবক। গুরুতর জখম অবস্থায় রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। জড়িতদের ধরতে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০