পুঁজিবাজারকে এভাবে চলতে দেওয়া যায় না-এনবিআর চেয়ারম্যান
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » পুঁজিবাজারকে এভাবে চলতে দেওয়া যায় না-এনবিআর চেয়ারম্যান
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, পুঁজিবাজারকে এভাবে চলতে দেওয়া যায় না। এর অবশ্যই উন্নতি হবে। বর্তমানে আমরা যে ট্যাক্স সুবিধা দিয়েছি তা যথেষ্ট ভালো। ১০ টাকার শেয়ার ২০ টাকা দরে কিনে ৩০ টাকায় বিক্রি করলাম। সেই হিসেবে যদি ১ হাজার শেয়ার বিক্রি করলে ৩০ হাজার টাকার আমর যে গেইন হলো তার উপর তো ট্যাক্স নেই। আরও অনেক কিছু আমরা দিয়ে যাচ্ছি। যদি প্রয়োজন হয় তবে আমি এর চেয়ে বেশি ট্যাক্স সুবিধা দেব।
সোমবার (১৬ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে স্টেকহোল্ডারদের সঙ্গে অর্থমন্ত্রীর মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিদেশি কোম্পানি প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, বিদেশি কোম্পানি চলে যাবে অনেকেই এমন মন্তব্য করছেন। কিন্তু তারা কোনোভাবেই চলে যাবে না। প্রয়োজনে মধ্যস্থতা করে তাদের রাখবো। তবে তাদের ক্ষতি হয় এমন কিছু করবো না।








