মার্কেটে ৯৫ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » মার্কেটে ৯৫ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার ব্লক মার্কেটে ৯ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৫ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে পদ্মা অয়েল শেয়ার। কোম্পানিটির মোট ৭৪ কোটি টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির ৮ কোটি ১৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
ডেল্টা ব্র্যাক হাউজিং ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- ব্যাংক এশিয়া ১ কোটি ৭২ লাখ ২১ হাজার, সিটি ব্যাংক ২ কোটি ৪২ লাখ, ফরচুন সুজ ৫ লাখ ৪০ হাজার, মেরিকো ২৬ লাখ ১৮ হাজার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১০ লাখ ৩০ হাজার এবং উত্তরা ব্যাংক ২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।








