পুঁজিবাজারে কারসাজিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » পুঁজিবাজারে কারসাজিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে

rakibur rahmanপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারের উন্নয়নে সঠিক ব্যবস্থা ও কারসাজিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রকিবুর রহমান।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রকিবুর রহমান বলেন, পুঁজিবাজারের উন্নয়নে সঠিক ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে। এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকও বাজারে তারল্য বাড়ানোর জন্য পদক্ষেপ নিয়েছে। এজন্য বাংলাদেশ ব্যাংককে আমি স্বাগত জানাই। তবে তাদেরকে আরও পদক্ষেপ নিতে হবে। বাজারের উন্নয়নে এরইমধ্যে কারসাজিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু হয়েছে। এরই মধ্যে কমিশন কয়েকটি কোম্পানির শেয়ার কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

তিনি জানান, এছাড়া মিউচ্যুয়াল ফান্ডের বড় বাঁধা রি-ইনভেস্টমেন্ট ইউনিট (আরআইইউ) বাতিল ও পাবলিক ইস্যু রুলস সংশোধন করেছে। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক বাজারে ব্যাংকগুলো বিনিয়োগ বাড়ানোর সুযোগ দিয়েছে। আর আইসিবির ইউনিট বিক্রির বিষয়টি চালু করার জন্য কাজ চলছে।

তিনি বলেন, এখন ভালো শেয়ার কেনার উপযুক্ত সময়। তাই সাধারন বীমা কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশন, সোনালি ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রনী ব্যাংকগুলো এখনই বাজারে বিনিয়োগে করতে পারে। একইসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ি বিনিয়োগে আগ্রহী ব্যাংকগুলোকে মৌলভিত্তি সম্পন্ন শেয়ার কিনতে হবে। এতে করে বাজারের তারল্য সংকট অনেকটা দূর হবে।

তিনি আরও বলেন, পূঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কাজ অনিয়ম নিয়ন্ত্রন করা ও কারসাজিদেরকে শাস্তি দেওয়া। তাদের কাজ নয় সূচক কমানো বা বাড়ানো। বর্তমানে বাজারে আস্থাহীনতা ও তারল্য সংকট সবচেয়ে বড় সমস্যা। আস্থা ফিরিয়ে আনতে বাজারে কারসাজিতে জড়িতদেরকে কঠোর শাস্তি দিতে হবে। আর তারল্য কাটাতে অর্থমন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংককে এগিয়ে আসতে হবে বলে।

তিনি আর জানান, পূঁজিবাজারে অন্যায়কারী যত প্রভাবশালীই হোক না কেনো, তাকে আইনের আওতায় আনার জন্য অর্থমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১