লেনদেনের শীর্ষে ব্যাংক খাত
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে ব্যাংক খাত
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। দ্বিতীয় স্থানে অবস্থান করছে ফার্মাসিউটিক্যাল ও প্রকৌশলী খাত।
ডিএসইর লেনদেন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ডিএসইতে মোট লেনদেনে ব্যাংক খাতের দখলে রয়েছে ১৫ শতাংশ। খাতটির লেনদেন হয়েছে ৬১ কোটি ২৬ টাকা। এর পরেই ফার্মাসিউটিক্যাল ও প্রকৌশলী খাতের অবস্থান। ডিএসইর লেনদেনে খাত দুটির প্রত্যেকের অংশগ্রহন ১৪ শতাংশ করে। খাত দুটিতে প্রত্যেকের লেনদেন হয়েছে ৬০ কোটি ৫৭ লাখ ও ৫৯ কোটি ৫৫ লাখ টাকা করে। লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বীমা খাত। ডিএসইর লেনদেনে খাতটির অংশগ্রহন ১২ শতাংশ। খাতটির লেনদেন হয়েছে ৪৭ কোটি ২৭ লাখ টাকা।
এদিকে, ডিএসইর লেনদেনে জ্বালানী এবং বিদ্যুৎ খাতের অংশগ্রহন ১০ শতাংশ। এ খাতের লেনদেন হয়েছে ৪০ কোটি ৪০ লাখ টাকা। এছাড়া বস্ত্র খাতের অংশগ্রহণ ৮ শতাংশ। টেলিকমিউনিকেশন খাতের ৬ শতাংশ, আর্থিক ও ট্যানারি খাতের প্রত্যেকের ৪ শতাংশ করে। খাদ্য এবং আনুষাঙ্গিক ও বিবিধ খাতের প্রত্যেকের ৩ শতাংশ করে, সিরামিক খাতের ২ শতাংশ এবং মিউচ্যুয়াল ফান্ড ও আইটি খাতের প্রত্যেকের ১ শতাংশ করে লেনদেন হয়েছে।








