খুলনায় দিন-দুপুরে যুবককে কুপিয়ে হত্যা

প্রচ্ছদ » Uncategorized » খুলনায় দিন-দুপুরে যুবককে কুপিয়ে হত্যা

khulnaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: খুলনায় দিন-দুপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে মহানগরীর সোনাডাঙ্গার মজিদ সরণির সুজুকি শো-রুমের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মহিদুল ইসলাম (২৭) বটিয়াঘাটার জলমার মো. শওকতের ছেলে। পেশায় ব্যবসায়ী। মহিদুল খুলনা মহানগর যুবলীগ নেতা এসএম হাফিজুর রহমান হাফিজের চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর সুজুকি শো-রুমে মহিদুলসহ চারজন এসেছিলেন। তিনজন শো-রুমের ভেতরে যান, মহিদুল বাইরে ছিলেন। এ সময় তাকে কুপিয়ে ফেলে রেখে যায় কয়েকজন যুবক। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ভেতরে থাকা তিনজন এসে মহিদুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, নিহত যুবকের পেটের বাম পাশে ও গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ডে জড়িত তা অনুসন্ধান করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১