এফডিসি ভরা কলকাতার তারকা

প্রচ্ছদ » Uncategorized » এফডিসি ভরা কলকাতার তারকা

ritupornaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: অন্যান্য যে কোনো সময়ের তুলনায় দুই বাংলার সিনেমার সম্পর্কটা বর্তমানে একটু বেশিই চোখে পড়ার মতো। যখন খুশি এখান থেকে তারকারা ওপারে যাচ্ছেন, সিনেমায় কাজ করছেন। আবার ওপার থেকেও সিনেমার তারকারা এপারে এসে দেদারছে কাজ করে যাচ্ছেন।

কলকাতায় নিয়মিতই অভিনয় করে যাচ্ছেন বাংলাদেশের জয়া আহসান। আবার সাম্প্রতিককালে কলকাতার শ্রাবন্তী বেশ মনযোগ দিয়েছেন বাংলাদেশের সিনেমাতে। এছাড়া অনিয়মিতভাবে ঋতুপর্ণা, পরমব্রত, শাকিব খান, নুসরাত ফারিয়ারা যাওয়া আসা করেন।

মূলত নিয়মের কড়াকড়িতে কমে গেছে যৌথ প্রযোজনার সিনেমা। কিন্তু চমক দেখিয়ে হলে দর্শক টানতে দুই বাংলার প্রযোজকেরাই দুই বাংলার তারকাদের সম্মিলন ঘটাতে চান। বাধ্য হয়েই তারা তারকাদের আমদানি করেন।

সেইসব সিনেমা তেমন করে দর্শক না টানলেও দুই দেশের সিনেমায় পড়ছে দুটি ভিন্ন দেশের মানুষ ও রুচির ছাপ।

সেই ধারাবাহিকতায় সম্প্রতি নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘জ্যাম’ ছবিতে চুক্তিবদ্ধ হন কলকাতার নন্দিত মুখ ঋতুপর্ণা সেনগুপ্ত। অন্যদিকে রনির ‘বিক্ষোভ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার সঙ্গে ছবিটিতে আরও কাজ করছেন কলকাতার রজতাভ দত্ত।

আজ মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ঢাকার এফডিসিতে দুটি ছবিরই শুটিং চলছে। আর মজার ব্যাপার হলো আজ দুই ছবির হয়ে শুটিংয়ে অংশ নিয়েছেন কলকাতার তিন তারকা- ঋতুপর্ণা, রজতাভ দত্ত ও শ্রাবন্তী।

তারমধ্যে ঋতুপর্ণাকে ‘জ্যাম’ ছবিতে দেখা যাবে অনেকটা অতিথি চরিত্রে। ফেরদৌসের বিপরীতে হাজির হবেন তিনি। তাকে নিয়ে আজ পরিচালক এফডিসির ৪ নম্বর শুটিং ফ্লোরে শুটিং শুরু করেছেন। এই লটে ঋতুপর্ণার সবটুকু কাজ শেষ করা হবে বলে জানা গেছে। এই ছবিতে মূল জুটি হিসেবে দেখা যাবে চিত্রনায়িকা পূর্ণিমা ও আরিফিন শুভকে।

অন্যদিকে শ্রাবন্তী ‘বিক্ষোভ’ সিনেমার মূল নায়িকা। তাকে এখানে শিক্ষিকার চরিত্রে দেখা যাবে। তার নায়ক হিসেবে এখন পর্যন্ত শুটিং করছেন ছবিটির প্রযোজক সেলিম খানের পুত্র শান্ত খান। আজ ১ নম্বর শুটিং ফ্লোর ও মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে শ্রাবন্তীর সঙ্গে শান্তও শুটিংয়ে অংশ নিচ্ছেন এফডিসিতে। আরও রয়েছেন রজতাভ দত্ত, বড়দা মিঠু, শিবা সানু, শান্ত খান, সাবেরি আলম প্রমুখ।

এফডিসিতে আজকাল সিনেমার শুটিং দেখাই যায় না। সেখানে একসঙ্গে দুটি সিনেমার শুটিং করছেন কলকাতার জনপ্রিয় দুই নায়িকা। তাদের সঙ্গে বাড়তি পাওনা আরও এক জনপ্রিয় মানুষ রজতাভ দত্ত। তাই কলকাতার তিন তারকার শুটিং ঘিরে আজ যেন মুখরিত এফডিসি।

এফিডিসিতে তাই আজ বারবার শোনা গেছে একটি কথা- ‘এফডিসি ভর্তি কলকাতার তারকা’। তা সে আক্ষেপ করেই হোক আর উত্তেজনাতেই হোক।

এদিকে জানা গেছে, ছবির শুটিংয়ে অংশ নিতে গতকাল রাতেই ঢাকায় এসেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর শ্রাবন্তী-রজতাভ ঢাকায় পা রাখেন ২০ সেপ্টেম্বর। শ্রাবন্তী তার স্বামী ও শ্বশুরবাড়ির আত্মীয়দের নিয়ে ঢাকায় এসেছেন। কাজের ফাঁকে জাদুর শহর ঢাকাকে ঘুরেফিরে উপভোগ করার ইচ্ছে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১