সুনামগঞ্জে হাওরে নৌকাডুবিতে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১০

প্রচ্ছদ » Uncategorized » সুনামগঞ্জে হাওরে নৌকাডুবিতে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১০

Nodiপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিয়ে বাড়িতে যাওয়ার পথে সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরে নৌকা ডুবিতে ৪ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার রফিনগরের ইউনিয়নের মাছিমপুর থেকে চরনার চর ইউনিয়নের পেরুয়া গ্রামে যাওয়ার পথে কালিয়াকুটা হাওরে ঝড়ের মধ্যে পড়লে নৌকাটি ডুবে যায়।

দুর্ঘটনায় নিহত চার শিশু হলো- মাছিমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে শামিম (২), একই গ্রামের বদরুল মিয়ার ছেলে আবির মিয়া (৩), নোয়ারচর গ্রামের আবজল মিয়ার ছেলে সোহান (দেড়বছর) ও পেরুয়া গ্রামের ফিরোজ আলীর আড়াই বছরের ছেলে (অজ্ঞাত)।

জানা যায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) পেরুয়া গ্রামে ফিরোজ আলীর ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল। মূলত সেখানে যাওয়ার জন্য আজ মঙ্গলবার রাতেই রওয়ানা হয় মাছিমপুরে থাকা ফিরোজ আলী স্বজনরা। সেখানেই যাওয়ার পথে কালিয়াকুটা হাওর আসলে নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

এ ঘটনায় ১২ জনকে জীবিত উদ্ধার করা হলেও আরও ৮-৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। এছাড়া নিহত ও নিখোঁজের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য নিখোঁজদের উদ্ধারে কাজ করছে। চরানার চর ইউনিয়নের চেয়ারম্যান রতন কুমার দাশ বলেন, এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত অবস্থায় ১২ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আরও অনেকে নিখোঁজ রয়েছেন। স্থানীয় মানুষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার কাজ চলমান রয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, এখন পর্যন্ত চার শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০