ইটের স্তূপ থেকে বের হলো ৪৮ গোখরা

প্রচ্ছদ » Uncategorized » ইটের স্তূপ থেকে বের হলো ৪৮ গোখরা

Sapপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বাড়ি থেকে ৪৮টি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামের ব্যবসায়ী সাদেকুর রহমানের বাড়ি থেকে সাপুড়ে এসব সাপ উদ্ধার করেন। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাড়ির মালিক ব্যবসায়ী সাদেকুর রহমান জানান, গত শনিবার তার বাড়ির পোষা বিড়াল লেবু গাছের নিচে মরে পড়ে ছিল। পরের দিন কাজের মেয়েকে তাড়া করে তিনটি বাচ্চা সাপ। এ ঘটনার পর গতকাল মঙ্গলবার দুপুরে তিনি রূপগঞ্জের তারাব এলাকা থেকে মোস্তফা নামে এক সাপুড়েকে ডেকে আনেন।

তিনি আরও জানান, সাপুড়ে তার বাড়ির লেবু গাছের পাশের ইটের স্তূপের নিচ থেকে ৫-৬ হাত লম্বা একটি মা সাপসহ ৪৭টি গোখরা সাপ উদ্ধার করেন। সাপগুলো সাপুড়ে মোস্তফা তার জিম্মায় নিয়ে যান। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এদিকে ৪৮টি গোখরা সাপ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সাপ দেখতে সাদেকের বাড়িতে ভিড় করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০