ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার ব্লক মার্কেটে ৪ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ কোটি ৩৪ লাখ ৭১ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স শেয়ার। কোম্পানিটির মোট ১১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যাংক এশিয়া। কোম্পানির ১ কোটি ৭১ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
সিঙ্গার বিডি ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৬০ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি ১৪ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।








