পুলিশি অভিযানে রাষ্ট্রের ভয়াবহ পচন দৃশ্যমান

প্রচ্ছদ » Uncategorized » পুলিশি অভিযানে রাষ্ট্রের ভয়াবহ পচন দৃশ্যমান

robপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুলিশি অভিযানে রাষ্ট্রের ভয়াবহ পচন দৃশ্যমান হয়েছে বলে দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। এই পচনের জন্য সরকারকে দায়ী করেছে দলটি।

বুধবার গণমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।

জেএসডির দফতর ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম আনছার উদ্দিন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, “রাষ্ট্রীয় সুবিধাভোগী গোষ্ঠী আইন-সংবিধান সবকিছু উপেক্ষা করে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারে অবৈধ সম্পদের বিপুল বিস্তার ঘটিয়েছে। গত কয়েক দিনে পুলিশি অভিযানে ‘রাষ্ট্রের এই ভয়াবহ পচন’ দৃশ্যমান হয়েছে। শুধু রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত ও দীর্ঘস্থায়ী করার জন্য সরকার তার দলীয় স্বার্থে এসব মাফিয়াকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে দৈত্য হিসেবে গড়ে ওঠার সুযোগ করে দিয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়, ‘আইনের শাসন উপেক্ষা করে ভোট ডাকাতির আড়ালে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ন্ত্রণের কৌশলে বর্তমান সরকার রাষ্ট্র ও সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সুতরাং এ দায় সরকারকে বহন করতে হবে। বিদ্যমান অবস্থা চলতে থাকলে মুক্তিযুদ্ধের রাষ্ট্র মাফিয়াদের নিয়ন্ত্রণে চলে যাবে এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে।’

‘পুলিশি অভিযানের নামে আইওয়াশ করে এ গভীর সংকট নিরসন হবে না বা রাষ্ট্রের ক্ষত মুছে যাবে না। বিদ্যমান রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন, অনির্বাচিত সরকারের পদত্যাগ, ভোটাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, কেন্দ্রীভূত ক্ষমতার বিকেন্দ্রীকরণ, জনগণের ক্ষমতায়নসহ স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্রব্যবস্থা প্রবর্তন করেই বিদ্যমান ভয়াবহ সংকট থেকে উত্তরণ সম্ভব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০