সাপ্তাহিক লুজারের শীর্ষে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক

প্রচ্ছদ » Uncategorized » সাপ্তাহিক লুজারের শীর্ষে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৩ দশমিক ৪১ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্র জানায়, প্রতিদিন গড়ে কোম্পানিটির ৮৩ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৪ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১১ দশমিক ৮৫ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ কোটি ২৮ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৬ কোটি ৪০ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর ১১ দশমিক ১১ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৯৫ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৪ কোটি ৭৮ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড ১০ শতাংশ, নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ৮ দশমিক ৪২ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড ৮ দশমিক ৩৩ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৮ দশমিক শূন্য ৪ শতাংশ, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৭ দশমিক ৯৮ শতাংশ, দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড ৭ দশমিক ১৪ শতাংশ এবং মিরাকল ইন্ডাস্ট্রিস লিমিটেডের ৬ দশমিক ৩৯ শতাংশ দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০