কুইন সাউথ টেক্সটাইলের ক্রেডিট রেটিং সম্পন্ন
প্রচ্ছদ » আর্ন্তজাতিক » কুইন সাউথ টেক্সটাইলের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। কোম্পানিটি ৩০ জুন, ২০১৮ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।








