২৫ নভেম্বর পদ্মা লাইফের এজিএম
প্রচ্ছদ » Breaking News || Slider || কোম্পানি সংবাদ » ২৫ নভেম্বর পদ্মা লাইফের এজিএম
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ১৯তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, সময় ও ভেন্যু জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ নভেম্বর, সকাল ১১টায়, পদ্মা লাইফ টাওয়ার, ১১৫ কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলা মটর, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।








