পাবনায় ট্রাক কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ

প্রচ্ছদ » Breaking News || Slider || খেলা » পাবনায় ট্রাক কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ

road-acciপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় সম্পদ হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার আইকে রোডের সাঁকড়েগাড়ি মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সম্পদ উপজেলার ছলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আরিফুল ইসলামের ছেলে এবং স্থানীয় ভাষাশহীদ উচ্চ বিদ্যা নিকেতনের দশম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্পদ সকালে প্রাইভেট পড়ে সাইকেলে করে বাসায় ফিরছিল। পথে জয়নগর শিমুলতলার দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক ও তার চালককে আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০