জাতীয় উৎপাদনশীলতা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » জাতীয় উৎপাদনশীলতা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

0thpadon shil dayপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও)।

বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন গেট থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট ও গুলিস্তান সড়ক অতিক্রম করে জাতীয় স্টেডিয়াম মোড় ঘুরে শিল্প মন্ত্রণালয়ে এসে শেষ হয়।

শিল্পসচিব মো. আবদুল হালিমের নেতৃত্বে শোভাযাত্রায় শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন সেক্টর-কর্পোরেশন ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, এনপিও, এপিও সোসাইটি ফর বাংলাদেশ, নাসিব, ট্রেডবডি ও উদ্যোক্তা সংগঠনের প্রতিনিধি, শিল্প-কারখানার মালিক, শ্রমিক ও কর্মচারিরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে শিল্প মন্ত্রণালয়ের সামনে এক পথসভার আয়োজন করা হয়।

এ সময় শিল্পসচিব বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে জনগণের জীবনমান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎপাদনশীলতাকে ‘জাতীয় আন্দোলন’ হিসেবে ঘোষণা করেছেন। শিল্প, কৃষি, সেবাসহ সব খাতে উৎপাদনশীলতা বাড়িয়ে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের বাংলাদেশ গড়ে তোলাই এ আন্দোলনের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি পর্যায়ে পরিকল্পিতভাবে উৎপাদনশীলতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে পণ্য ও সেবার গুণগতমানে উৎকর্ষতা আনতে হবে।

এজন্য তিনি বিভিন্ন খাতে কর্মরত শ্রমিক, মালিক, কর্মচারি, ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সবাইকে উৎপাদনশীলতা বিষয়ক আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১